image

কালীগঞ্জে এক মাসেও সন্ধান মেলেনি রনজিৎ দাসের

প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা গ্রামে এক ব্যক্তির রহস্যজনক নিখোঁজের ঘটনায় পরিবার ও এলাকাবাসীর উদ্বেগ বাড়ছে। নিখোঁজ ব্যক্তি রনজিত রবিদাস (৫৮) গত ১০ জানুয়ারি সকালে নিজ বাড়ির সামনে থেকে হঠাৎ উধাও হয়ে যান। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজের পরদিন কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১১১২) করা হয়। বিষয়টি নিশ্চিত করে থানার ইন্সপেক্টর (ইনভেস্টিগেশন) মো. আশরাফুল ইসলাম জানান, পরিবার ও স্বজনদের দেয়া তথ্যে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

রনজিত রবিদাসের ছেলে মিলন ববি দাস বলেন, ‘আমার বাবা মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঘটনার দিন সকালে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। কিছুক্ষণ পর আর তাকে খুঁজে পাওয়া যায়নি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও কোনো তথ্য পাইনি।’

নিখোঁজ রনজিত রবিদাস রাথুরা গ্রামের অর্জুন রবিদাস ও সরস্বতী রবিদাস দম্পতির ছেলে। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৪ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তিনি লুঙ্গি ও সোয়েটার পরিহিত ছিলেন বলে জানিয়েছে পরিবার।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি