আগামীর বাংলাদেশ হবে রংধনু জাতির বাংলাদেশ। যেখানে নিশ্চিত করা হবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, গাঢ় উপজাতিসহ বিভিন্ন উপজাতিদের শান্তিপূর্ণ বসবাস। থাকবে কোনো ভেদাভেদ, থাকবে না কোনো বৈষম্য। গতকাল রবিবার বিকেলে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এমনটি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে ধানের শীষ মনোনিত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির। জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান জাহেদ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের ধানের শীষ মার্কার প্রধান সমন্বয়ক ব্যারিস্টার মুহাম্মদ নওফেল জমির, জেলা বিএনপির আহবায়ক মো. জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আহ্বায়ক এমএ মজিদ ও অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক পৌর মেয়র আলহাজ মো. তৌহিদুল ইসলাম, জেলা বিএনপি নেতা মো. ইউনুস শেখ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রহমান প্রমুখ।
অর্থ-বাণিজ্য: ইন্টারনেট ব্যাংকিং ৪ দিন বন্ধ থাকবে
অর্থ-বাণিজ্য: উত্তরা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক
অর্থ-বাণিজ্য: সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি