বরগুনা-২ (বামনা, বেতাগী-পাথরঘাটা) সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি বলেছেন, একদল যারা ইতোমধ্যে জান্নাত, ন্যায়, ইনসাফ ও বেহেস্তের বুলি দিয়ে সাধারণ মানুষকে ভিভ্রান্ত করে ভোট চাইতেছে, তারা কি নিজেরা জান্নাতে যেতে পারবে- এটা একটা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা। গত শনিবার বিকেল সাড়ে ৪টায় বরগুনার বামনা উপজেলার সরকারি বামনা ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন এই এলাকার সব উন্নয়নে আমার অবদান রয়েছে। বিগত দিনে কোনো কাজের বিনিময়ে আমি যদি কারো কাছ থেকে কোনো ঘুষ খেয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ভোট দেবেন না। আর যদি ভালো কাজ করে থাকি, আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আগামী ১২ তারিখ সকাল ৬টায় আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন। কেন্দ্রে গিয়ে ফলাফল না নিয়ে কেন্দ্র ছাড়বেন না। আমি যদি যোগ্য হই, তাহলে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি ধানের শীষের একজন প্রার্থী।
ধানের শীষে ভোট দেবেন কিন্তু ভোটারদের কাছে এই প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা সবাই আমাকে চেনেন। কিন্তু দাঁড়িপাল্লার প্রার্থী সুলতান সাহেবকে আপনারা কয়জন চেনেন- সে বিগত দিনে বামনা-বেতাগী-পাথরঘাটায় কি উন্নয়ন করেছেন তা আপনারা বলতে পারেন? এই কলেজ মাঠ আমি বানিয়েছি, আমি এই মাঠে শতবার এসেছি। কিন্তু দাঁড়িপাল্লার প্রার্থী সুলতান সাহেব বিগত দিনে কতবার এসেছেন, আপনারা বলেন। হাজার হাজার জনতা হাত উঁচু করে বলেন একবারও তিনি আসেননি।
অর্থ-বাণিজ্য: ইন্টারনেট ব্যাংকিং ৪ দিন বন্ধ থাকবে
অর্থ-বাণিজ্য: উত্তরা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক
অর্থ-বাণিজ্য: সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি