image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

রামুতে ধানের শীষ প্রতীকের শেষ নির্বাচনী জনসভায় লুৎফুর রহমান কাজল

প্রতিনিধি, রামু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত কক্সবাজার-৩ আসনের ধানের শীষের প্রার্থী এবং দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেছেন, ‘ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে হিংসা-বিদ্বেষ ভুলে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির রামু, কক্সবাজার, ঈদগাঁও গড়তে চাই। আগামী দিনে রামু-কক্সবাজারকে একটি আধুনিক মডেল হিসেবে গড়ে তোলা হবে এবং এই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। বিএনপি ক্ষমতায় এলে খাস ও পিএফ জমিতে বসবাসরতদের উচ্ছেদ না করে বৈধতা দেয়া হবে।’

গতকাল রবিবার বিকালে রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে উপজেলা বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল তার বক্তব্যে বলেন, এলাকার টেকসই উন্নয়ন ও শান্তি বজায় রাখতে ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার লক্ষে সবাইকে পাশে থাকার উদাত্ত আহ্বান জানান।

সভার কার্যক্রম রামু উপজেলা বিএনপির সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব রাশেদ মোহাম্মদ আলী, বিএনপি নেতা রফিকুল হুদা চৌধুরী, আখতারুল আলম চৌধুরী, লুৎফুর রহমান কাজলের সহধর্মিণী শিরিন রহমানসহ জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।

তৃণমূলের অংশগ্রহণ সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনী প্রচারণা সফল করতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

রামুতে ধানের শীষের নির্বাচনী শেষ সমাবেশ দেখা মেলে জনতার ¯্রােত। বিকেল ৩টায় সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হলেও আগে থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে খ- খ- মিছিল এসে মাঠ জনসমুদ্রে রূপ নেয়। দূরদূরান্ত থেকে হেঁটে আসা মানুষের ঢল রোদ, ক্লান্তি, কষ্ট উপেক্ষা করে পরিবর্তনের আশায় ছুটে আসা সেই মানুষের ভিড়ে শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েন, কেউ কেউ জ্ঞানও হারান।

বিকেল পাঁচটার দিকে জননেতা লুৎফুর রহমান কাজল মঞ্চে উঠতেই মুহূর্তে বদলে যায় পরিবেশ। হাজারো মানুষের কোলাহল থেমে গিয়ে নেমে আসে পিনপতন নীরবতা। চলে প্রিয় নেতা বক্তব্য শ্রবন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি