দুই বাসের সংঘর্ষে নিহত ২

সংবাদ অনলাইন রিপোর্ট

পাবনা-ঢাকা মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানাধীন শোলাবাড়িয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান।

আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে, তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ওসি জানান, সকালে যাত্রীবাহী শাহজাদপুর ট্রাভেলস নামে একটি বাস পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে শোলাবাড়িয়া ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা মাছরাঙা পরিবহন নামে অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে একজনকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

‘সারাদেশ’ : আরও খবর

» নিখোঁজের পাঁচ দিন পর পদ্মায় ভেসে উঠলো যুবকের লাশ

সম্প্রতি