জেলা বার্তা পরিবেশক, গাজীপুর:
আগামী ১২ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারনসহ মোট ছুটি টানা চারদিন। পোশাক শ্রমিকরাও এর ব্যতিক্রম না। এই ছুটিতে নির্বাচন কেন্দ্র করে অনেকটা উৎসবমুখর হয়ে পড়েছে জনগণ। এই ধারাবাহিকতায় গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকেরা বাড়ি যাচ্ছে।
এদিকে, একসাথে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ মহাসড়কে নামায় গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী থেকে ভোগড়া বাইপাস পর্যন্ত যানজট শুরু হয়েছে। পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও এর আশেপাশেও যানবাহনের চাপ সৃষ্টি হয়েছে। এছাড়াও সকাল থেকেই জয়দেবপুর ও টঙ্গী রেল জংশনেও মানুষের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে ।
সরেজমিনে দেখা গেছে, গত রাতে চন্দ্রা-সফিপুর ও বাড়ইপাড়া প্রায় ১০ কি.মি. এলাকায় যানজট সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনো বিপুলসংখ্যক মানুষ ভোট দিতে বাড়ি যাচ্ছেন।
এদিকে, এ পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। ঘরেফেরা বেশিরভাগ শ্রমিকই নিজ এলাকায় ভোটার বলে জানিয়েছেন তারা। এছাড়া কোনো ক্ষেত্রে বাড়তি ভাড়াও গুণতে হচ্ছে তাদের।
সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যানবাহন না পাওয়ার অভিযোগও উঠেছে।
এ বিষয়ে মহাসড়ক দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানিয়েছে, গাজীপুরের চন্দ্রা দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছেন শিল্প কারখানার শ্রমিকেরা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার আশেপাশে তাই যানবাহনের চাপ হয়েছে। তবে ট্রাফিক পুলিশ মহাসড়ক সচল রাখতে এবং শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর রয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি: মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ
বিজ্ঞান ও প্রযুক্তি: হাই-ভ্যালু লয়্যালটি পোর্টফোলিও চালু করল বাংলালিংক
নগর-মহানগর: ঢাকার রাস্তা ফাঁকা; বিপাকে কর্মজীবীরা
নগর-মহানগর: নির্বাচনের আগে ও পরে কঠোর অবস্থানে থাকবে র্যাব