image

নির্বাচনের আগে ও পরে কঠোর অবস্থানে থাকবে র‌্যাব

সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে কঠোর অবস্থানে থাকবে র‌্যাবের বিশেষ টিম। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের সামনে থেকে বিশেষ টহলে বিষয়টি জানায় র‌্যাব-৬।

এ বিষয়ে র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে যেকোনো নাশকতা বা সহিংসতার বিরুদ্ধে তারা কঠোর অবস্থানে থাকবে।

মহড়ায় র‌্যাবের সদস্যরা টহল, তল্লাশি এবং দ্রুত প্রতিক্রিয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করেন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির অংশ হিসেবেই এ মহড়া জানায় র‌্যাব।

‘সারাদেশ’ : আরও খবর

» দুই বাসের সংঘর্ষে নিহত ২

» নিখোঁজের পাঁচ দিন পর পদ্মায় ভেসে উঠলো যুবকের লাশ

সম্প্রতি