কুমিল্লার বরুড়ায় ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)-এর আওতায় ‘কৃষক গ্যাপ সার্টিফিকেশান’ বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন অঞ্চলের ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার মো. জাহিদুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী নেওয়াজ। শেষে প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সারাদেশ: লালমোহনে পৌর করমেলার সমাপ্তি