image
মোরেলগঞ্জ : সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জামায়াত প্রার্থী আব্দুল আলীম -সংবাদ

সংবাদ সম্মেলনে অভিযোগ জামায়াত প্রার্থীর

‘মোরেলগঞ্জে ভোটারদের ভয়ভীতি সৃষ্টির পাঁয়তারা করছে ধানের শীষের লোকজন’

প্রতিনিধি, মোরেলগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাগেরহাট-৪ মোরেলগঞ্জ শরণখোলার ময়দানকে অশান্ত করে তুলছে জাতীয়তাবাদী দলের প্রার্থী ও তার লোকজনেরা। কেন্দ্র দখল করে ভোটারদেরকে ভয়ভীতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। এমন অভিযোগ এনে গতকাল সোমবার রাতে জামায়াত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী অধ্যাক্ষ আব্দুল আলীম তার বাসভবনে এক জরুরি সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে বাগেরহাট-৪ আসনের জামায়াত ইসলামের প্রার্থী অধ্যাক্ষ আব্দুল আলীম তার বক্তব্য অভিযোগ করে বলেন জাতীয়তা দলের প্রার্থীর লোকজন ইদানীং ভিন্ন একটি মোটিভ নিয়ে তারা ময়দানকে অশান্ত করার চেষ্টা করছে। গত দুদিনে জামায়াত ইসলামের খাউলিয়া ইউনিয়নের বড়পরী পথের বাজারে দাঁড়িপাল্লা প্রতীকের উঠান বৈঠকে লাঠিসোঁটা নিয়ে পরিকল্পিতভাবে হামলা করে। কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করে এবং রামচন্দ্রপুর ইউনিয়নের ঠোডার বাজার এলাকায় জামায়াত ইসলামী নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, কামলা বাজার এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের সমার্থনকারী ২ কর্মীকে পিটিয়ে আহত করেছে। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পৃথক ৩টি ঘটনার বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে। আতঙ্ক সৃষ্টি করে ভোটারদেরকে ভোটকেন্দ্র থেকে বিরত রাখা জাবে না। আমাদের কাছে মনে হচ্ছে তারা রিমোট যে এরিয়াগুলো আছে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর যাতায়াত আশা যাওয়ার সমস্যা সৃষ্টি হতে পারে সেই সব এলাকার ভোটকেন্দ্রগুলো প্রভাব বিস্তার ও পরিকল্পিতভাবে দখলের পাঁয়তারা করছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও দেশবাসীকে আমারা এ বিষয়টি অবহিত করতে চাই। আমরা প্রশাসনের কাছে পরবর্তী আইনি ব্যবস্থার অপেক্ষায় রয়েছি। আমরা ইতিবাচক শতভাগ লেভেল প্লেয়িং ফিল্ড একটি নির্বাচন প্রত্যাশা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়তা ইসলামের মোরেলগঞ্জ উপজেলা আমির অধ্যাপক মো. শাহাদাৎ হোসাইন, জামায়াত ইসলামী নির্বাচন পরিচালনা চিপ অ্যাডভাইজার জামায়াত নেতা হাফেজ সুলতান আহম্মেদ, উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাস্টার মনিরুজ্জামান, পৌর জামায়াত ইসলামীর আমির রফিকুল ইসলাম, উপজেলা কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক আব্দুল মান্নানসহ বিভিন্ন নেতারা।

‘সারাদেশ’ : আরও খবর

» মিথ্যাচার বিভ্রান্ত ছড়িয়ে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না

» চাঁদাবাজমুক্ত বাঁশখালী গড়তে দাঁড়িপাল্লাকে বিজয় করতে বললেন ড. কর্নেল আলি

» সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত পরিবেশে নির্বাচন করতে কেন্দ্রকে ধুমপানমুক্ত ঘোষণা বরগুনা জেলা প্রশাসকের

» করিমগঞ্জে গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

সম্প্রতি