করিমগঞ্জে গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধি, করিমগঞ্জ (কিশোরগঞ্জ)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ -৩ (করিমগঞ্জ -তাড়াইল)আসনে গণতন্ত্রী পার্টি কবুতর প্রতীকের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় মরিচখালী বাজার গো-হাট সংলগ্ন মাঠে আয়োজিত এ পথসভায় মো. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, করিমগঞ্জ-তাড়াইলের সাবির্ক উন্নয়ন নিশ্চিত করতে কবুতর প্রতীকে ভোট দেয়ার বিকল্প নেই। পথ সভায় আর ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টি কমিটির সাংগঠনিক সম্পাদক শিক্ষাবিদ এনামুল হক চৌধুরী আলমাস, কিশোরগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি ডা. স্বপন ভৌমিক,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল,করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টি কমিটি সভাপতি সাংবাদিক আবুল মনসুর লনু, গণতন্ত্রী পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও করিমগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দিলোয়ার হোসাইন ভূঁইয়া নানক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. ফেরদৌস, গুণধর ইউনিয়ন গণতন্ত্রী পার্টির সহসভাপতি আবু ছালেক, সাধারণ সম্পাদক সিরাজুল হকসহ বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা। গণতন্ত্রী পার্টি মনোনীত প্রার্থী দিলোয়ার হোসাইন ভূঁইয়া বলেন, নির্বাচিত হলে করিমগঞ্জ ও তাড়াইল দুই উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে। উভয় উপজেলাকে কখনোই আলাদা চোখে দেখা হবে না। উভয় উপজেলাকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। বিশেষ অতিথিরা বলেন,আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পথসভায় গুণধর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

‘সারাদেশ’ : আরও খবর

» মিথ্যাচার বিভ্রান্ত ছড়িয়ে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না

» চাঁদাবাজমুক্ত বাঁশখালী গড়তে দাঁড়িপাল্লাকে বিজয় করতে বললেন ড. কর্নেল আলি

» সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত পরিবেশে নির্বাচন করতে কেন্দ্রকে ধুমপানমুক্ত ঘোষণা বরগুনা জেলা প্রশাসকের

সম্প্রতি