image
ছবিঃ সংগৃহীত

মানিকগঞ্জের উন্নয়নে ধানের শীষের বিজয়ের আহ্বান আফরোজা খানম রিতার

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের সার্বিক উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা।

৯ ফেব্রুয়ারি বিকেলে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচিত হলে মানিকগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের শক্তি দিন। ধানের শীষে ভোট দিয়ে এই বিজয় নিশ্চিত করুন।’ ‘রাজপথে যেমন আমরা বিজয় অর্জন করেছি, তেমনি ভোটযুদ্ধেও আমরা বিজয়ী হব- ইনশাল্লাহ। স্বাধীনতার চেতনাকে ধারণ করেই আমরা রাজনীতি করি। মানিকগঞ্জকে একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তর করাই আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে দেশ ফ্যাসিবাদী শাসনের শিকার হয়েছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। তবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণ সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে।’ এই অর্জনকে চূড়ান্ত রূপ দিতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপি বিজয়ী হলেই মানিকগঞ্জে সত্যিকারের উন্নয়ন, সুশাসন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।’

জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট জামিলুর রশিদ খান, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট নূরতাজ আলম বাহার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোতালেব হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়ছার, ডা. জিয়াউর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট রাকিবুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সজীবসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।

বক্তারা ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

‘সারাদেশ’ : আরও খবর

» মিথ্যাচার বিভ্রান্ত ছড়িয়ে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না

» চাঁদাবাজমুক্ত বাঁশখালী গড়তে দাঁড়িপাল্লাকে বিজয় করতে বললেন ড. কর্নেল আলি

সম্প্রতি