সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত পরিবেশে নির্বাচন করতে কেন্দ্রকে ধুমপানমুক্ত ঘোষণা বরগুনা জেলা প্রশাসকের

প্রতিনিধি, আমতলী (বরগুনা)

সুষ্ঠু ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে বরগুনা-১ আসনের ৩১২ ভোটদান কেন্দ্রগুলোকে ধুমপানমুক্ত ঘোষণা করেছেন বরগুনা জেলা প্রশাসক ও রিটানিং অফিসার তাছলিমা আক্তার। গত রবিবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন তিনি। এ গণবিজ্ঞপ্তি ওইদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সর্বস্তরের মানুষ জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেছেন।

জানাগেছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বরগুনা জেলায় দুইটি সংসদীয় আসন রয়েছে। এ সংসদীয় আসন দুটিতে সুষ্ঠু, সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে ভোটের দিন ৩১২টি ভোটদান কেন্দ্রগুলোতে ধুমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। বরগুনা জেলা প্রশাসক তাছলিমা আক্তারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ পোস্ট করেছেন। এতে জেলা প্রশাসনের ভূয়সী প্রশংসা করেছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টদাতা বরগুনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু সালেহ জাফর বলেন, ভালো উদ্যোগ। এর বাস্তবায়ন চাই।

আমতলী সাংবাদিক ইউনিয়ন সভাপতি পরিতোষ কর্মকার বলেন, বরগুনা জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি দিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন। এমন গণবিজ্ঞপ্তি সহসা দেখা যায় না। জেলা প্রশাসকের এমন মহতী উদ্যোগ সমাজে ভালো কিছু বয়ে আনবে। বরগুনা জেলা প্রশাসক ও রিটানিং অফিসার তাছলিমা আক্তার বলেন, সুষ্ঠু, সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» মিথ্যাচার বিভ্রান্ত ছড়িয়ে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না

সম্প্রতি