চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস ও লুটতরাজমুক্ত দেশ গড়তে বাঁশখালীতে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামকে বিজয় করতে বললেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল আলি আহমদ বীরবিক্রম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ১১ দলীয় জোটের জামায়াতে মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলামের সমর্থনে গত রবিবার বাঁশখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক মন্ত্রী ড. কর্নেল আলি আহমদ। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে এদেশের জনগণের রায়ে ১১ দলীয় জোট সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাইলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহর সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদীয় হুইপ ও সাতকানিয়া-লোহাগড়া দাঁড়িপাল্লা প্রার্থী আলহাজ শাহাজাহান চৌধুরী। শাহাজাহান চৌধুরী বলেন, বাঁশখালীর মানুষ অনেক ভাগ্যবান, আল্লাহর ওলি আল্লামা ইসহাক হুজুরের সুযোগ্য সন্তানের মতো একজন যোগ্যপ্রার্থী পেয়েছেন, জহিরুল ইসলামের বক্তব্য শুনে মনে হলো কোনো এক রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন।
তিনি আরও বলেন, রতনে রতন চিনে, ড. অলি আহমদ এ দেশের অন্যতম রতœ, তাই তিনি কোনো চাঁদাবাজের সঙ্গে জোট না করে জামায়াতের আমির ড. শফিকুর রহমানের নেতৃত্বাধীন জোটকে বেঁচে নিয়েছেন। যেই জোটের সঙ্গে রয়েছেন শায়খুল হাদীস মরহুম আল্লামা আজিজুল হকের সুযোগ্য সন্তান হেফাজতে ইসলামের মুখপাত্র আল্লামা মামুনুল হক, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মুফতি মুসা বিন ইজাহারসহ ১১ দলীয় জোট।
বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, মহানগর কর্মপর্ষদ সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর জাফর সাদেক, দ.জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, দ.জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদার, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় মহাসচিব মুফতি মুছা বিন ইজাহার, পৌরসভা আমির আবু তাহের, শ্রমিক কল্যাণ ফেডারেশন দ.জেলা জেলা সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদার, দ.জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট আবু নাছের, উপজেলা কর্মপরিষদ সদস্য নুরুল আমিন সিকদার, হেফাজতে ইসলামের মাওলানা ফজলুল করিম, উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক মহিউদ্দিন, এনামুল হক, মো. রাশেদ মিয়া তালুকদার প্রমুখসহ জামায়াতের যুব বিভাগ, ইসলামী ছাত্রশিবির, এলডিপি, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস, এনসিপিসহ ১১ দলীয় জোটের হাজার হাজার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের প্রত্যক্ষ রায় ও ভালোবাসায় এমপি নির্বাচিত হতে পারলে বাঁশখালীর, আলেম-ওলামা, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা, গরিব, দুঃখী, ব্যবসায়ী, প্রবাসী, হিন্দু, বৌদ্ধ, মুসলিমসহ সব ধর্মের মানুষকে নিয়ে অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, ন্যায়, ইনসাফ ও সমৃদ্ধির বাঁশখালী গড়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রার্থী অধ্যক্ষ জহিরুল ইসলাম।
সারাদেশ: রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ী আটক
নগর-মহানগর: আলদি বাজারে অগ্নিকাণ্ডে তিন দোকান ক্ষতিগ্রস্ত