image
ছবিঃ সংগৃহীত

বিএমডিএর সেচযন্ত্র পরিচালনা সম্পর্কিত কর্মশালা

প্রতিনিধি, রাজশাহী

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে রাজশাহী বিভাগের আওতায় সকল সেচযন্ত্র পরিচালনা এবং সুষ্ঠু সেচ ব্যবস্থাপনা’র লক্ষ্যে মোবাইল ভেন্ডিং (গঠট) ডিলার নিয়োগ নীতিমালা-২০২৬ চুড়ান্ত করনের লক্ষে অংশীজনদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকোল সোমবার ফেব্রুয়ারি সকালে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী সার্কেল এর আয়োজনে পোষ্টাল একাডেমি হল রুমে দিন ব্যাপি এই কর্মশালা” অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আবু সাঈদ মো. কামরুজ্জামান, এনডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, উপ-ব্যবস্থাপক (কৃষি) মো. এটিএম রফিকুল ইসলাম।

সেচযন্ত্র পরিচালনা এবং সুষ্ঠু সেচ ব্যবস্থাপনা’র লক্ষ্যে এমভিইউ ডিলার নিয়োগ নীতিমালা কর্মশালায় সভাপতিত্ব করেন তত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম।

এসময় তত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহম্মেদ, মোসা: তাসফিয়া হক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী, মো. রিদওয়ানুল করিম ফল গবেষণা কেন্দ্র রাজশাহী, মোঃ রাকিবুল হাসান (এজিএম), আইটি, পল্লিবিদ্যুৎ রাজশাহী, বিএমডিএ‘র ভারপ্রাপ্ত সচিব ও নির্বাহী প্রকৌশলী মোঃ এনামুল কাদির, নির্বাহী প্রকৌশলী মোঃ তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী মো. সৈয়দ জিল্লুর বারী, নির্বাহী প্রকৌশলী মো. আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোসা. রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান, মনিটরিং অফিসার মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন ।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাট রাস্তায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৪

» মিথ্যাচার বিভ্রান্ত ছড়িয়ে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না

সম্প্রতি