image
ছবিঃ সংগৃহীত

রায়পুরে বৈষম্যবিরোধী ৭ নেতাকর্মীর ছাত্রদলে যোগদান

প্রতিনিধি, রায়পুর (লক্ষীপুর)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রায়পুর উপজেলা শাখার সমন্বয়কসহ ৭ নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় রায়পুর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার হাত ধরে তারা ছাত্রদলে যোগ দেন। নবযোগদানকারী নেতাকর্মীরা হলেন সাব্বির, আল-আমিন, রায়হান, আকাশ, তুহিন, তানজিল ও সিয়াম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল খায়ের ভূঁইয়া বলেন, তারুণ্য শক্তিই দেশের ভবিষ্যৎ। ছাত্রদল সবসময় গণতন্ত্র, অধিকার ও ন্যায়ের পক্ষে ছিল এবং থাকবে। তরুণদের এই যোগদান সংগঠনকে আরও শক্তিশালী করবে।

নবাগত নেতাকর্মীরা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে এ সংগঠনে যোগ দিয়েছেন। তারা ভবিষ্যতে ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করতে সক্রিয় ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাট রাস্তায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৪

সম্প্রতি