image
ছবিঃ সংগৃহীত

রাজশাহীতে দুই মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ(আরএমপি) রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মতিহারা ও কাশিয়াডাঙ্গা থানা এলাকা হতে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হলেন নগরীর মতিহার থানার ধরমপুর দক্ষিনপাড়ার মৃত নজরুল ইসলাম নজুর ছেলে মো. শেখ ফরিদ(৫০) ও কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ উত্তরপাড়ার মৃত জাহিদ ইসলাম ওরফে জায়েদেও ছেলে মো. জুয়েল রানা(৪০)। আরএমপির উপ-পুলিশ কমিশনার সিটিটিসি ও এডিসি(মিডিয়া) মো. গাজিউল ইসলাম জানান গত ২৪ ঘন্টায় এদের আটক করা হয়েছে। আটকের সময় তাদের নিকট থেকে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারগারে প্রেরণ করা হয়েছে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাট রাস্তায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৪

সম্প্রতি