image

গোবিন্দগঞ্জ-৪ আসনে ১১০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে সংসদ সদস্য পদে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ৪ লাখ ৬৮ হাজার ৩৭৪ জন ভোটার ১৪২টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ১৪২টি ভোট কেন্দ্রের মধ্যে ১১০টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলায় ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়ন মিলে সর্বমোট ১৪২টি ভোট কেন্দ্র রয়েছে যার মধ্যে ১১০টি ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ এসব ভোট কেন্দ্রগুলোর মধ্যে রয়েছেÑ ৫৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২৯টি মাধ্যমিক বিদ্যালয়, ১৮টি মাদ্রাসা, ২টি কলেজ এবং অন্য কেন্দ্র ২টি। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এসব ভোটকেন্দ্রে র‌্যাব, পুলিশ ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের কঠোর নজরদারি থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনকে সুষ্ঠু করতে ভোট কেন্দ্রগুলো সিসি ক্যামেরার আওয়াতায় থাকবে। ভোট কেন্দ্রসমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম সার্বক্ষণিকভাবে কাজ করবেন।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাট রাস্তায় প্রাণ গেল ভ্যানচালকের, আহত ৪

সম্প্রতি