আসন্ন নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে বান্দরবানে সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ পিএসসি-এর নেতৃত্বে বিজিবি, র্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ সকালে বান্দরবান সেনা জোনের মাঠে ব্রিফিং শেষে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার এলাকা ও স্থানসমূহে এ মহড়া পরিচালনা করা হয়। মহড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার, দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি প্রদর্শন করা হয়।
এদিকে বান্দরবান জোন সদর মাঠে ব্রিফিং কর্মকর্ত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ বলেন, নির্বাচনী পরিবেশ সুরক্ষিত রাখতে ইতোমধ্যে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর কেন্দ্রগুলোতে থাকবে বিশেষ নজরদারি। গুরুত্বপূর্ণ স্থাপনা, নির্বাচন-সংশ্লিষ্ট অবকাঠামো এবং ভোটকেন্দ্রগুলোতে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানই তাদের মূল দায়িত্ব। তবে রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন এবং নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। ৩০০নং বান্দরবান সংসদীয় নির্বাচনী এলাকায় সেনাবাহিনীর ৪৫০ জন, বিজিবির ১০০ জন ও র্যাব এর ৫০ জন সদস্য মাঠে থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা। ৩০০নং বান্দরবান সংসদীয় নির্বাচনী এলাকায় সেনাবাহিনীর ৪৫০ জন, বিজিবির ১০০ জন ও র্যাবের ৫০ জন সদস্য মাঠে থাকবে বলে জানান সেনাবাহিনীর এই কর্মকর্তা।