চট্টগ্রাম মহানগরে আবুল খায়ের গ্রুপের স্টারশিপ ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বায়েজিদ এলাকায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে প্রায় পৌনে একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বলেন, সকাল ১০টা ৫২ মিনিটে খবর পেয়ে বায়েজিদ থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরো বলেন, অগ্নিকান্ডে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তাৎক্ষিণভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এদিকে কারখানার শ্রমিকরা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের অন্যান্য কারখানা বন্ধ থাকলেও স্টারশিপ ফ্যাক্টরিটি খোলা ছিল।
সারাদেশ: নড়াইলে মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি