ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিকদের করণীয় ও নির্বাচনকালীন আচরণবিধি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আজকের আরবান অনলাইন নিউজ পোর্টালের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন আজকের আরবানের প্রকাশক ও সম্পাদক এবং পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম। সভা সঞ্চালনা করেন আজকের আরবানের বার্তা সম্পাদক ও পূর্বধলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুহাদা মেহজাবিন।
সভায় সৈয়দ আরিফুজ্জামান মাসুম বলেন, নির্বাচনকালীন সাংবাদিকদের সংবাদ সংগ্রহ ও আচরণবিধি সম্পর্কে সচেতন করা এবং সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও পেশাদার সম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা নির্বাচন প্রক্রিয়ায় জনআস্থা তৈরিতে সহায়ক হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি অনুসরণ করে সংবাদ সংগ্রহ করলে যেমন পেশাদারিত্ব বজায় থাকবে, তেমনি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে। তিনি আরও বলেন, নির্বাচনের সময় সাংবাদিকদের নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতা বজায় রাখা জরুরি। কোনো পক্ষের প্রভাব, গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকতে হবে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কেবি এম নোমান শাহরিয়ার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি লেখক ও গবেষক আলী আহম্মদ খান আইয়ুব, সাবেক সভাপতি জুলফিকার আলি শাহিন, সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাবেক প্রতিষ্ঠাকালীন কোষাধ্যক্ষ দীপক রঞ্জন সরকার, সদস্য মোহাম্মদ এমদাদুল ইসলাম, মোহাম্মদ আলী জুয়েল, সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ, ক্রীড়া সম্পাদক ডা. মো. শহীদুল্লাহ, অর্থ সম্পাদক মোহাম্মদ আল মনসুর, দপ্তর সম্পাদক মো. জিয়াউর রহমান, আজকের আরবানের সহ-সম্পাদক আবুল আরশাদ, স্টাফ রিপোর্টার নাহিদ আলম, বিশেষ প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ সজিব, এনটিভি অনলাইন প্রতিনিধি এস এম ওয়াদুদ, রুপালী বাংলাদেশ উপজেলা প্রতিনিধি মিঠু সরকার, ফারুক, চন্দ্রনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
সারাদেশ: নড়াইলে মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি