মতুয়া সম্মেলনে অনুদান
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া) আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। গত রোবাবর শুনানি শেষে বিচারক সিভিল জজ মতিউর রহমান এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রার্থীর আইনজীবী দেবাশীষ দাস।
অভিযোগে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি বিকেলে অভয়নগর পাইকপাড়ায় শ্রী শ্রী বীরেশ্বর ফকির বাড়ি মন্দিরে ‘মতুয়া সম্মেলন’ অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সংসদ সদস্য প্রার্থী মতিয়ার রহমান ফারাজী। অনুষ্ঠান চলাকালীন তিনি মন্দির কমিটির হাতে আর্থিক অনুদান তুলে দিয়েছিলেন। নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো প্রার্থী কর্তৃক ধর্মীয় বা সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান বা প্রতিশ্রুতি দেয়া নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। বিষয়টি নজরে আসার পর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক মতিউর রহমান তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেন। আদালত সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলে আচরণবিধি লঙ্ঘনের প্রাথমিক সত্যতা খুঁজে পায়। এরই প্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি মতিয়ার রহমান ফারাজীকে কারণ দর্শানোর নোটিশ (সমন) জারি করা হয়।
আদালতের আদেশে রোববার মতিয়ার রহমান ফারাজী সশরীরে আদালতে উপস্থিত হয়ে তার ব্যাখ্যা প্রদান করেন। শুনানির সময় তিনি নিজের ভুলের কথা স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। তার স্বীকারোক্তি এবং আবেদনের প্রেক্ষিতে বিচারক তাকে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করেন এবং জরিমানার অর্থ পরিশোধসাপেক্ষে তাকে এই অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: প্রিয়শপ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞান ও প্রযুক্তি: ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএসে হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
সারাদেশ: নড়াইলে মাঠে মাঠে শোভা পাচ্ছে ফুলকপি