নোয়াখালীতে ছয়টি আসনে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সেনাবাহিনীর নেতৃত্বে জেলার বেগমগঞ্জে র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের নির্বাচনি মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর চৌমুহনীতে বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে পাঁচ বাহিনীর ২২০ জন সদস্য অংশগ্রহণ করেন। মহড়ায় ভোটকেন্দ্রে সন্ত্রাসী হামলা হলে কিভাবে স্তরে স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন্দ্র রক্ষা করবে তা প্রদর্শন করা হয়। এ সময় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা ঠেকানোর দৃশ্য প্রদর্শন করা হয়।
এ ছাড়াও দুর্গম ও চরাঞ্চল এলাকার ভোটকেন্দ্রগুলোতে হেলিকপ্টার যোগে কিভাবে সেনা সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা হবে, সেই কার্যক্রমের প্রস্তুতিও পরিদর্শন করেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সেনাবাহিনীর লেফটেনেন্ট কর্নেল চৌধুরী মোহাম্মদ আলী হায়দার বলেন, সর্ব সাধারণকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা এবং ভোটের পরিবেশ নির্বিঘœ করাই এ মহড়ার লক্ষ্য। সেইসঙ্গে কেন্দ্রে দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তাসহ সব বাহিনীর সদস্যদের আত্ম বিশ্বাস ও মনোবল বৃদ্ধি করা। সেনাবাহিনী যেকোনো কেন্দ্রে দ্রুততার সঙ্গে এ ধরনের ব্যবস্থা নিতে সক্ষম। তিনি আরও বলেন, নির্বাচনে দায়িত্ব পালনকারী যে কোনো কর্মকর্তা বা বাহিনীর সদস্য আহত হলে তাকে দ্রুততার সঙ্গে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করতে সক্ষম সেনাবাহিনী। যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ শক্তি ও সামর্থ্য প্রয়োগ করে নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে ও জনগণকে সাহায্য করবে। এ সময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোজাহিদুল ইসলাম, লেফটেনেন্ট কর্নেল চৌধুরী মোহাম্মদ আলী হায়দার, মেজর রাব্বি, মেজর তাফসীরসহ র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর বিভিন্নস্তরের কর্মকর্তাগন।
অর্থ-বাণিজ্য: ১১ ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
অর্থ-বাণিজ্য: নির্বাচনের কারণে ব্যাংকের তোলার পরিমাণ বেড়েছে গ্রাহকদের
বিজ্ঞান ও প্রযুক্তি: প্রিয়শপ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বিজ্ঞান ও প্রযুক্তি: ফেব্রুয়ারিতে স্মার্টফোন কেনায় সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে স্যামসাং
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএসে হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ড গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত