বরগুনার পাথরঘাটায় এক জামায়াতে নেতার দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তার বাম হাত ও মাথায়ও জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী দাখিল মাদ্রাসা সংলগ্ন বয়ারগুদি ব্রিজের ওপর গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে।
কাঁঠালতলী দাখিল মাদ্রাসা সূত্রে জানা গেছে, কাঁঠালতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহফুজুর রহমান (৫০) কাঁঠালতলী দাখিল মাদ্রাসা থেকে দুপুর ১টার দিকে বের হন। এ সময় তিনি মোটরসাইকেলে বাড়ির দিকে রওনা হন। মাদ্রাসা থেকে বয়ারগুদি ব্রিজে অতিক্রম করার সময় ওই ব্রিজের ওপর তিন ব্যক্তি তার ওপর হামলা চালায়।
পাথরঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন বলেন, জামায়াতে নেতা মাহফুজুর রহমান বয়ারগুদি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার পথে ওঁৎপেতে থাকা তিন যুবক লাঠি ও লোহার পাইপ দিয়ে আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এরপর উপর্যপুরী তার দুই পায়ে আঘাত করে পা দুটি ভেঙ্গে দেয়। এ সময় তার কপালের ডান অংশে ও বাম হাতেও জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, তার দুই পা ভেঙে মারাত্মক জখন হয়েছে। এছাড়া পা ও কপালেও জখম হয়েছে। তবে দুই পায়ের আঘাতটা গুরুতর। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার জন্য বলা হয়েছে।
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আন্তর্জাতিক: কানাডায় স্কুল ও বাসভবনে বন্দুক হামলায় নিহত ৯
আন্তর্জাতিক: ৫ লক্ষাধিক নথিবিহীন অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
অর্থ-বাণিজ্য: ৯ দিনে এলো ১৩৮৪৭ কোটি টাকার প্রবাসী আয়
অর্থ-বাণিজ্য: ৩১৪ কোটি টাকার ওষুধ-চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের অনুমোদন