image
ছবিঃ সংগৃহীত

কেশবপুরে ওয়াকফ এস্টেটের সম্পত্তি দখলে সংবাদ সম্মেলন

প্রতিনিধি, কেশবপুর (যশোর)

কেশবপুরে ওয়াকফ এস্টেটের সম্পত্তি অবৈধভাবে বিএনপির এক নেতা দখলের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভার মধ্যকুল এলাকার মৃত হাজি জমশের খান ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী আসাদুজ্জামান খান কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ওই অভিযোগ করেন।

লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, ১৯০৩ সাল থেকে আমরা বংশ পরম্পরায় ওয়াকফ এস্টেট পরিচালনা করে আসছি। বর্তমান এস্টেটে ৫ বিঘা সম্পত্তি রয়েছে। কেশবপুর শহরের ট্রাক টার্মিনালের ওই ওয়াকফ সম্পত্তির ওপর আমাদের নির্মিত ১৫টি দোকানঘর, ১৪ গ্যারেজ ও একটি হোটেল ভাড়া দিয়েছি। ভাড়ার টাকা দিয়ে ওয়াকফ এস্টেটের নামে মামলা পরিচালনাসহ অবশিষ্ট টাকা মসজিদের উন্নয়নে ব্যয় করা হয়। সম্প্রতি উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ আলী খান ডবলু, হফিজুর রহমান বাবু, আসিফ রায়হান ও মোজাম্মেলন হক মসজিদ পরিচালনার একটি কমিটি করে ওয়াকফ এস্টেটের সম্পত্তিতে নির্মিত গ্যারেজের ভাড়া দাবি করে দোকানদারদের মারপিট, ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এসময় ভাড়াটিয়ারা ওয়াকফ এস্টেটের নিয়োগকৃত যুগ্ম অফিসিয়াল মোতাওয়াল্লী ইকরামুছ সালাম খানকে ডাকে। তিনি সেখানে উপস্থিত হলে ভাড়াটিয়াদের সামনেই ওয়াজেদ আলী খান ডবলু তাকে হুমকি প্রদান করে। ইকরামুছ সালাম খান বিষয়টি উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। এতে ওয়াজেদ আলী খান ডবলু ক্ষিপ্ত হয়ে ইকরামুছ সালাম খানের পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে। ফলে তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। ইকরামুছ সালাম খান সংবাদ সম্মেলনের মাধ্যমে মসজিদের ওই অবৈধ কমিটির এমন কর্মকা- থেকে মুক্তি পাওয়াসহ ওয়াকফ সম্পত্তি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এসময় উপস্থিত ছিলেন ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লীসহ গ্যারেজের ভাড়াটিয়ারা।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা শহরতলী থেকে ককটেল উদ্ধার

সম্প্রতি