নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ঝাড়ঘড়িয়া মোড়ের একটি মুদি দোকানের সামনে থেকে বস্তাবন্দী অবস্থায় ৪টি পেট্রোলবোমা, ৬টি ককটেল ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার, (১১ ফেব্রুয়ারী ২০২৬) সকাল সাড়ে ৮টার দিকে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এগুলো উদ্ধার করেন। খবর পেয়ে বদলগাছী থানা-পুলিশ, আক্কেলপুর ক্যাম্পের সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা সেখানে উপস্থিত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আক্কেলপুর-বদলগাছী সড়কের ঝাড়ঘড়িয়া গ্রামের মোড়ে একটি মুদি দোকানের সামনে প্লাস্টিকের বস্তার ভেতরে একটি কার্টনে রাখা বিস্ফোরকসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে র্যাব সদস্যরা এসে বস্তা ও কার্টন খুলে পেট্রোলবোমা, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামদি দেখতে পান।
দোকানের মালিক সম্পদ সরদারের স্ত্রী বিউটি খাতুন বলেন, তার স্বামী কিডনি রোগে অসুস্থ এবং তিনি নওগাঁ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনির কর্মী।
আজ সকাল ৬টার দিকে দোকান খোলার পর চারজন ব্যক্তি একটি বস্তা নিয়ে এসে দোকানের সামনে বসেন। তারা তাকে ‘চাচি’ বলে সম্বোধন করে নিজেদের ‘উপরের লোক’ বলে পরিচয় দেন। বস্তায় কী আছে জানতে চাইলে তিনি বলেন, বস্তা তো তারাই সঙ্গে করে এনেছেন। পরে তারা কারও সঙ্গে ফোনে কথা বলে দ্রুত সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর র্যাব সদস্যরা এসে বস্তা খুলে বিস্ফোরকসদৃশ বস্তুগুলো উদ্ধার করেন। বিউটি খাতুনের দাবি, তাদের ফাঁসাতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এলাকাবাসীরা ধরণা নির্বাচনে নাশকতা করার জন্যই এই পেট্রোল বোমা ও ককটেল রাখা হয়েছিল। দোকানের মালিক সম্পদ সরদার বলেন, ভোর ৬টার দিকে দোকান খোলার পর চারজন লোক এসে আমার স্ত্রীকে বলে চারটি চা দিতে বলে। যখন বস্তায় কী বলে প্রশ্ন করেন, তখন জানি না এটি আমর নয় বলে জানান।
এই কথা শুনে এলাকার জনগণকে ডেকে তারা বস্তার মুখ খুলে দেখে এসব জিনিস পায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনি খবর দিয়েছেন বলে প্রশ্ন করলে তিনি বলেন, না আমি কোনো খবর দিইনি, তারাই খবর দিয়েছে, আমি এসব সমন্ধে কিছুই জানি না।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, বস্তার ভেতরের কার্টনে রাখা ৪টি পেট্রোল বোমা, ৬টি ককটেল ও একটি প্লাস্টিকের বোতলে দাহ্য পদার্থসহ বোমা তৈরির কিছু সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে র্যাব, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা রয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট এসে পেট্রোল বোমা, ককটেল ও বোমা তৈরির সরঞ্জামাদিগুলো ধ্বংস করে।
আন্তর্জাতিক: কানাডায় স্কুল ও বাসভবনে বন্দুক হামলায় নিহত ৯
আন্তর্জাতিক: ৫ লক্ষাধিক নথিবিহীন অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
অর্থ-বাণিজ্য: ৯ দিনে এলো ১৩৮৪৭ কোটি টাকার প্রবাসী আয়
অর্থ-বাণিজ্য: ৩১৪ কোটি টাকার ওষুধ-চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের অনুমোদন