নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য ৫ দিন তামাবিল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে আগামী শনিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত টানা ৫ দিন তামাবিল স্থলবন্দর দিয়ে সব প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
তবে নির্বাচন শেষে আগামী সোমবার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু করা হবে।
তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকরা ভোট প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় গেছেন।
ফলে এই পথে ৫ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী সোমবার সকাল থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
আন্তর্জাতিক: কানাডায় স্কুল ও বাসভবনে বন্দুক হামলায় নিহত ৯
আন্তর্জাতিক: ৫ লক্ষাধিক নথিবিহীন অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
অর্থ-বাণিজ্য: ৯ দিনে এলো ১৩৮৪৭ কোটি টাকার প্রবাসী আয়
অর্থ-বাণিজ্য: ৩১৪ কোটি টাকার ওষুধ-চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের অনুমোদন