লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র হায়দরগঞ্জ বাজারে গতকাল মঙ্গলবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় গোডাউনসহ অন্তত ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে মাছ বাজার গলিতে বিশ্বনাথ ডাক্তারের দোকানের উত্তর পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বাজারের মুদি দোকান, তেল মিল, ইলেকট্রনিক সামগ্রী, খেলনা ও কার্পেটের দোকানসহ ১৫টি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে- মফিজ বেপারী মুদি দোকান, আলী ভ্যারাইটিজ, আল আমিন ওয়েল মিল, দেলোয়ার স্টোর (চায়ের দোকান), নাহিদ স্টোর, ফয়সাল ইলেকট্রনিকস, তারেক রেক্সিন হাউস এবং মাতাব্বর এন্টারপ্রাইজ ও মাসুদ স্টোর ১৫টি দোকান ক্ষতির শিকার হয়েছে।
রায়পুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।’
আন্তর্জাতিক: কানাডায় স্কুল ও বাসভবনে বন্দুক হামলায় নিহত ৯
আন্তর্জাতিক: ৫ লক্ষাধিক নথিবিহীন অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন
অর্থ-বাণিজ্য: ৯ দিনে এলো ১৩৮৪৭ কোটি টাকার প্রবাসী আয়
অর্থ-বাণিজ্য: ৩১৪ কোটি টাকার ওষুধ-চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের অনুমোদন