কুষ্টিয়ার মিরপুরে একটি ভোট কেন্দ্রে ব্যালট পেপার বাক্সে না ফেলে চুরি করে পকেটে নিয়ে পালিয়ে যাওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।শাহিন উপজেলার নওদা গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল মালিথার ছেলে।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ইউএনও মো. নাজমুল ইসলাম জানান, সকালে তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে ওই যুবক পালিয়ে যাচ্ছিলেন। এসময় তাকে আটক করা হয়। পরে ওই যুবক তার দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে কারাদণ্ড ও জরিমানার আদেশ দেন।
সারাদেশ: যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
সারাদেশ: বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষকরা
সারাদেশ: তিন কর্মীকে বিনা কারণে আটক করা হয়েছে