image

ঈশ্বরদীর ভোট কেন্দ্রে বাড়তে শুরু করেছে ভোটার উপস্থিতি

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীর ভোট কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সকালে ঠান্ডা কারণে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটারদের সংখ্যা বাড়তে শুরু করেছে।

ভোট কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এখনো তেমন কোনো অপ্রিতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। এদিকে সাহাপুর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের, সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব। অন্যদিকে দাড়িপাল্লা প্রতীকে জামায়েত ইসলাম মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল ঈশ্বরদী পৌর এলাকায় ভেলুপারাস্থ্য তার নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন। তবে জন নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহলদিতে দেখা গেছে।

সম্প্রতি