কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে বেপরোয়া গতির যাত্রীবাহী পুরবী পরিবহনের একটি বাসের চাপায় মোহাম্মদ তারেক (২২) নামের এক ইজিবাইক গাড়ি চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর একটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গ্রামীণ ব্যাংক রাস্তা মাথা নামক এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
নিহত মোহাম্মদ তারেক ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের আবুল কালামের ছেলে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, বুধবার দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গ্রামীণ ব্যাংক রাস্তার মাথা এলাকায় তারেক ইজিবাইক চালিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় কক্সবাজারমুখী দ্রুতগামী যাত্রীবাহী পুরবী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সারাদেশ: সরাইলে কর্মরত পোলিং অফিসারের মৃত্যু
সারাদেশ: যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
সারাদেশ: বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষকরা