মিঠাপুকুরের বড় হযরতপুর ইউনিয়নের নানকর দ্বি-মুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটের আগেই ফলাফল শিটে এজেন্টের স্বাক্ষর নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার রাত ২টার দিকে উপজেলার নানকর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন আলী আজগর। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর জোনে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত। স্বেচ্ছাসেবক দল নেতা রুমেল মিয়া বিএনপির পোলিং এজেন্ট হিসেবে দ্বায়িত্বে ছিলেন। তিনি ৪০০ টাকার বিনিময়ে নিজের স্বাক্ষরকৃত ফলাফল শিটগুলো জামায়াত নেতার হাতে তুলে দেন।
ফলাফল শিটগুলো হাতে পেয়েই বড় হযরতপুর ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্বমন্বয়কারী গোলাম রব্বানী ঘটনাস্থল ত্যাগ করেন। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আলী আজগর বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্ট স্বাক্ষর করেছিলেন। রুমেল মিয়া ধানের শীষ প্রতীকের ফলাফল শিটে স্বাক্ষর করেছিলেন।
ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. পারভেজ। ধানের শীষের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী বলেন, এজেন্ট পরিবর্তনের প্রক্রিয়া চলমান রয়েছে।
সারাদেশ: সরাইলে কর্মরত পোলিং অফিসারের মৃত্যু
সারাদেশ: যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
সারাদেশ: বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষকরা