সিরাজগঞ্জে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে দিনের শুরুতে প্রতিটি কেন্দ্রে ব্যাপক ভোটারদের উপস্থিতি পরিলক্ষিত হয়। ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। এবার ভোটকেন্দ্রে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।
সিরাজগঞ্জ-২ আসনের (কামারখন্দ- সিরাজগঞ্জ) পৌরসভাধীন মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঞ্জানাদায়িনী উচ্চবিদ্যালয়, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় এবং ছাড়াও কামারখন্দের জামতৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাশবাড়িয়া সরাকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিরাজগঞ্জ-৫ আসনের (বেলকুচি-চৌহালী) লতিফা শাহাজান বালিকা উচ্চবিদ্যালয়, বাণিয়াগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যুগোল কিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়, তামাই ও আদাচাকি, রাজাপুর, মেঘুল্লা কেন্দ্রগুলো ঘুরে দেখা যায় ভোট সুন্দর ও সুষ্ঠু হচ্ছে। সিরাজগঞ্জে ৯২৩টি কেন্দ্রের মধ্যে ১৭৮টি ঝুঁকিপূর্ণ। বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। কোন কেন্দ্রে খবর লেখাকালীন সময় পর্যন্ত কোন হঠকারিতা হয়নি।
ভোট দিতে আসা শরিফুল ইসলাম জানান, আমরা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেছি। মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার মিজানুর রহমান আকন্দ জানান, সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত পুরুষ ভোট কাস্ট হয়েছে সাড়ে ২০% এই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৫১৪ জন। একই কেন্দ্রর প্রিসাইডিং অফিসার (মহিলা বুথ) নওশের আলী জানান, এ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ১৬%। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে বলে জানান তিনি।
সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন, জেলার ৬টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮৬ হাজার ৮৫৮জন। আর ৯২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭৮টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ, ২৮১টিকে ঝুঁকিপূর্ণ ও ৪৬৪টি ভোটকেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে তালিকাভুক্ত করেছে প্রশাসন’। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করেছেন।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টা থেকে প্রতিটি কেন্দ্র শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত কোন হঠকারিতার সংবাদ পাওয়া যায়নি।
সারাদেশ: সরাইলে কর্মরত পোলিং অফিসারের মৃত্যু
সারাদেশ: যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
সারাদেশ: বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষকরা