image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চাটমোহরে প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

প্রতিনিধি, চাটমোহর (পাবনা)

পাবনার চাটমোহরে রাতের বেলায় জামায়াত নেতারা ভোটকেন্দ্রে প্রবেশ করায় দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

ওই প্রিসাইডিংয়ের নাম রুহুল আমিন তিনি (চাটমোহর উপজেলা খাদ্য পরিদর্শক) ও উপজেলার নিমাইচড়া ইউনিয়নের আশরাফ জিন্দামী উচ্চবিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার।

জানা গেছে, নিমাইচড়া ইউনিয়নের সমাজ মিয়া পাড়ার ক্কারি জালাল উদ্দিনের ছেলে ছাত্রশিবির পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জামান (জামান), বলজপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে মো. মোখলেছুর রহমানসহ কয়েকজন জামায়াত ইসলামীর নেতা গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রিসাইডিং অফিসার রুহুল আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন। এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী অন্য প্রার্থীদের কর্মী-সমর্থকদের মাঝে বিষয়টি জানাজানি হলে ঘটনাটি উপজেলা সর্বত্র চাউর হয়। ঘটনাটি সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে অবগত করা হলে তিনি পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে প্রিসাইডিং অফিসার রুহুল আমিনকে প্রত্যাহার করেন। ওই কেন্দ্রে সহকারী প্রিসাইডিং অফিসারকে স্থলাভিষিক্ত করা হয়েছে।

জামায়াত নেতাদের রাতের বেলায় ভোটকেন্দ্রে প্রবেশের বিষয়টি নিয়ে জনমনে নানা প্রশ্ন এবং গুঞ্জন এর সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জেলা প্রশাসক ও জেলা রিটারিং সাহেদ মোস্তফার নির্দেশে ওই প্রিসাইডিংকে প্রতাহার করা হয়েছে। তার সহকারী প্রিসাইডিং দায়িত্ব পালন করছে।

সম্প্রতি