নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ সকাল থেকে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল সাড়ে ১০টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে গড়ে প্রায় ২০০-এর বেশি ভোট জমা হয়েছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণ, যুবক, বৃদ্ধসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিচ্ছেন ভোটের এ উৎসবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন কেন্দ্রে আধিপত্য বিস্তারের তথ্য পাওয়া যায়নি।
ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে পেশকারহাট উচ্চবিদ্যালয় কেন্দ্রে কিছুটা বাক-বিতন্ডার চরম পর্যায়ে পৌঁছলে তাৎক্ষণিক সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সারাদেশ: সরাইলে কর্মরত পোলিং অফিসারের মৃত্যু
সারাদেশ: যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
সারাদেশ: বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষকরা