সকাল সাড়ে সাতটা থেকে একযোগে জেলার চারটি সংসদীয় আসনের মোট ৫৬২টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এদিকে জেলার গুরুত্বপূর্ণ নীলফামারী-২ আসনে পুলিশ লাইন স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির প্রার্থী তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম তুহিন। একই আসনে জামায়াত প্রার্থী আল ফারুক আব্দুর লতিফ ভোট দিয়েছেন রাবেয়া বালিকা বিদ্যানিকেতন কেন্দ্রে।
জেলার চারটি সংসদীয় আসনে মোট ১৫ লাখ ৮০ হাজার ৩০৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এদের মধ্যে ৭ লাখ ৮৭ হাজার ২৮৯ নারী ও ৭ লাখ ৯৩ হাজার ৭ জন এবং তৃতীয় লিঙ্গের ১০ জন রয়েছেন।
চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২৭ জন প্রার্থী। এদিকে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করাসহ যেকোন পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকায় সকাল থেকে কেন্দ্রেগুলোতে বাড়তে থাকে ভোটারদের দীর্ঘ সারি।
জেলার মোট ৫৬২টি ভোটকেন্দ্রের মধ্যে ২৫৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রতিটিতে দুইজন করে পুলিশ সদস্যের সঙ্গে তিন জন অস্ত্রধারীসহ মোট ১৩ জন এবং ৩০৪টি সাধারণ কেন্দ্রে একজন পুলিশ সদস্যের সঙ্গে ১৩ জন আনছার সদস্য দায়িত্ব পালন করছেন।
এছাড়া ২৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং ৮ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চারটি টিমে স্ট্র্যাইকিং ফোর্স হিসাবে সেনাবাহিনী, বিজেপি, র?্যাব ও আনসার মাঠে রয়েছে।
সারাদেশ: সরাইলে কর্মরত পোলিং অফিসারের মৃত্যু
সারাদেশ: যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
সারাদেশ: বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষকরা