image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

চুয়াডাঙ্গায় জাল ভোটের অভিযোগে যুবক আটক

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের নাপিতখালী ভোটকেন্দ্রে জাল ভোট দেয়ার অভিযোগে আব্দুস সাত্তারের ছেলে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সকাল দিকে এ ঘটনা ঘটে।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তারিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ব্যক্তি জাল ভোট দেওয়ার চেষ্টা করলে তাকে হাতেনাতে ধরা হয়। তিনি আরো বলেন সে কোন দলের সমর্থক এ বিষয়ে এখনো জানা যায়নি।

এ বিষয়ে দামুড়হুদা থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন বলেন, জাল ভোট দেয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্প্রতি