ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের বানারীপাড়ায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত (দুপুর সোয়া ১২টা) কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। তবে এদের মধ্যে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি। সকালে উপজেলার চাখার ফজলুল হক ইনস্টিটিউশন স্কুলকেন্দ্রে নারী ভোটারদের বেশ কয়েকটি দীর্ঘ লাইন দেখা গেলেও মাত্র একটি লাইনে হাতেগোনা কয়েকজন পুরুষ ভোটার ছিলেন। এদের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের নারী ভোটারাও রয়েছেন। উপজেলার বিভিন্ন কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি অনেক বেশি দেখা গেছে। প্রসঙ্গত বরিশাল-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৭৮৫ জন।
এর মধ্যে উজিরপুর উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ২০ হাজার ১৮৫, মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ১৬ হাজার ২৯ জন, হিজরা ১ জন, মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ২১৫ জন। মোট কেন্দ্র সংখ্যা ৮৪টি। বানারীপাড়া উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ৭৪ হাজার ৯২৩ জন, মহিলা ভোটার সংখ্যা ৭২ হাজার ৬৪৫ জন, মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৬৮ জন। মোট কেন্দ্র সংখ্যা ৫৬টি।
সারাদেশ: সরাইলে কর্মরত পোলিং অফিসারের মৃত্যু
সারাদেশ: যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
সারাদেশ: বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষকরা