সরাইলে ভোটগ্রহণ চলাকালে ডিউটিরত এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. মুজাহিদুল ইসলাম। তিনি সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক ছিলেন।
জানা গেছে, তিনি সরাইল উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়াম কেন্দ্রে ৫১ নং ভোটকেন্দ্রে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
সারাদেশ: সরাইলে কর্মরত পোলিং অফিসারের মৃত্যু
সারাদেশ: যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
সারাদেশ: বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষকরা