এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৬ আসনে হাকিমপুর, বিরামপুর নবাবগঞ্জ, ঘোড়াঘাট, এলাকায় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। শান্তির্পূণভাবে ভোট দিতে পারায় খুশি ভোটাররা। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ৮টায় নবাবগঞ্জের মতিহারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ধানের শীষের লড়াই করা প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন এবং বিরামপুর ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সকালে ভোট দেন দাঁড়িপাল্লার লড়াই করা প্রার্থী আনোয়ারুল ইসলাম চারটি উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসনে ৫ লাখ ৫৩ হাজার ২১৪ জন ভোটার ১৯৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন।
সারাদেশ: সরাইলে কর্মরত পোলিং অফিসারের মৃত্যু
সারাদেশ: যশোরে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ
সারাদেশ: বোরো ধান চাষাবাদে ব্যস্ত কৃষকরা