সিপিএসসি র্যাব-৫ রাজশাহী কর্তৃক গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার উত্তর ফায়ার সার্ভিস স্টেশন নামক এলাকায় অভিযান চালিয়ে ২৪টি ককটেল উদ্ধার করেছে। এ ছাড়া অন্য আরেক অভিযানে রাজশাহীর পুঠিয়া থানার বানেশ্বর পোল্লাপুকুর মোড় এলাকা হতে বিভিন্ন ধরনের ৪০টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় রামদা ৪টি, হাঁসুয়া ৫টি, ছুরি ৫টি, কুঠার সদৃশ টাঙ্গি ১৮টি ও হাতলযুক্ত ২টি হ্যামার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামাত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে অধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব ককটেল ও দেশীয় অস্ত্র মজুত করে থাকতে পারে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে র্যাব-৫ রাজশাহী প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেপ্তারের জন্য র্যাব-৫-এর তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়েছে।