রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির সহকারী পরিচালক মো. সোহাগ মিলন জানান, ইউসুফপুর বিওপি টহল দল গোপন তথ্যের ওপর ভিত্তি করে চারঘাট থানার সিপাহীপাড়ায় আমবাগানে গত মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে একটি শপিং ব্যাগে ৩শ পিস ভারতীয় ইয়াবা উদ্ধার করে। উদ্ধার ইয়াবাগুলো চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।