image
কলাপাড়া (পটুয়াখালী) : কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা -সংবাদ

উচ্ছ্বসিত নতুন ভোটাররা

কড়া নিরাপত্তায় পটুয়াখালী-৪ আসনে ভোটগ্রহণ শুরু

প্রতিনিধি, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালী-৪ আসন কলাপাড়ায় প্রশাসনের কড়া নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে প্রতিটি ভোটকেন্দ্রে ছিল ভোটারদের দীর্ঘ সারি। ভোটকেন্দ্রগুলোতে নতুন ভোটারদের পাশাপাশি নারী ও পুরুষদের উপস্থিতি ছিল ব্যাপক। দীর্ঘ বছর পর এভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি ভোটাররা ।

কলাপাড়ার নতুন ভোটার তাহমিনা ও অর্পা। দুই বান্ধবী একসঙ্গে ভোট দিতে এসেছে। এবারই তাদের প্রথম ভোট। তাই বুঝেশুনে যোগ্য প্রার্থীকে তারা ভোট দিয়েছেন বলেন। একই সঙ্গে আগামীতে একটি সুন্দর সরকার আসবে বলে আশা করেন। দীর্ঘ বছর পর পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুশি সত্তোরোর্ধ রিয়াজ মৃধা। সে বলেন, গত ১২টি নির্বাচনে ভোট দিয়েছেন। এবার নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন।

কলাপাড়ার বালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন পটুয়াখালী ৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন। ভোট দিয়ে তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় এবার মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। ভোটের পরিবেশে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।

কলাপাড়ার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, দুপুর ১২টা পর্যন্ত অধিকাংশ ভোটকেন্দ্রে ৩০-৩৫ ভাগ ভোট কাস্ট হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পটুয়াখালী-৪ (কলাপাড়া রাঙ্গাবালী): এই আসনে মোট ভোটার তিন লাখ ১০ হাজার ৬০৬ জন। এ আসনে বিএনপি প্রার্থী এ বি এম মোশাররফ হোসেন, ১১-দলীয় জোটের ঘড়ি প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» সিসি ক্যামেরা আতঙ্ক, প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে বাগেরহাটে নির্বাচন শুরু

» নাটোরে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ শুরু

» শেরপুরে কেন্দ্রে ঢুকে ব্যালট ছিনতাই

সম্প্রতি