ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসন রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) ও রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছে।
রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট এবং রাজবাড়ী-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হারুন-অর-রশিদ (ধানের শীষ) ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে বেসরকারিভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা আক্তার।
রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (ধানের শীষ) প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ৫৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাড. নূরুল ইসলাম ১ লাখ ১ হাজার ৯২ ভোট পেয়েছেন।
এ ছাড়া জাকের পার্টির প্রার্থী মোহাম্মদ আলী বিশ্বাস (গোলাপ ফুল) প্রতীকে ৮ হাজার ৮৭ ভোট ও জাতীয় পার্টির প্রার্থী খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল) প্রতীকে ২ হাজার ৫৮৬ ভোট পেয়েছেন। রাজবাড়ী-১ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৩০ হাজার ৩১৫ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ৭১ হাজার ৯০২ জন। এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৬৬ হাজার ৩০৬ ও ভোট বাতিল হয়েছে ৫ হাজার ৫৯৬টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৩ দশমিক ২০ শতাংশ।
রাজবাড়ী-২ আসনে বিএনপির প্রার্থী হারুন-অর-রশিদ (ধানের শীষ) প্রতীকে ২ লাখ ৩৭ হাজার ২৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির এনসিপির জামিল হিজাযী (শাপলা কলি) প্রতীকে ৬৭ হাজার ২৯৯ ভোট পেয়েছেন।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী নাসিরুল হক সাবু (কলস) প্রতীকে ৩৬ হাজার ৩৩৮ ভোট।