দীর্ঘ নদী পথে পেড়িয়ে লঞ্চ, ট্রলারসহ বিভিন্ন নৌযানে করে বিশাল বিজয় মিছিল নিয়ে পটুয়াখালী-৪ আসনের বিজয়ী প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনকে ফুলেল শুভেচছা জানাতে কলাপাড়ায় আসছে মানুষ।
শুক্রবার, (১৩ ফেব্রুয়ারী ২০২৬) দুপুর সোয়া ১২টার দিকে পটুয়াখালী-৪ আসনের রাঙ্গাবালী থেকে কলাপাড়া লঞ্চ ঘাটে এ হাজার হাজার মানুষ আসে। দীর্ঘ ৩০ বছর পর এ আসনে বিএনপি প্রার্থী জয় লাভ করায় উচ্ছ্বসিত হাজার হাজার মানুষ দীর্ঘ নৌপথের ক্লান্তি ভুলে পৌর শহরে বিজয় মিছিল বের করে মিছিল টি কলাপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলাপাড়া উপজেলা বিএনপি কার্যালয়ে এসে জড়ো হয়। এ সময় নবনির্বাচিত বিএনপি নেতা এবিএম মোশাররফ হোসেনকে তারা ফুলেল শুভেচছা জানান।
অর্থ-বাণিজ্য: ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়
অর্থ-বাণিজ্য: দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই