ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে (চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মাওলানা আলী আছগার। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে ভোট গণনা শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর নিয়ে পাবনা-৩ আসন গঠিত। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন।
গতকাল বৃহস্পতিবার সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ১৭৪টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়।
তিনটি উপজেলায় মাওলানা আলী আছগার পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৪৭৫ ভোট এবং কৃষিবিদ হাসান জাফির তুহিন পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ২০৬ ভোট।
ধানের শীষ মার্কা প্রতীক নিয়ে লড়াই করা বিএনপির প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন চাটমোহর উপজেলায় ভোট পেয়েছেন ৭৭ হাজার ১০০ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করা মাওলানা আলী আছগার পেয়েছেন ৬২ হাজার ৭২০ ভোট।
অন্যদিকে ভাঙ্গুড়া উপজেলায় ধানের শীষ পেয়েছে ২৮ হাজার ৬০৩ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৪৪ হাজার ২১২ ভোট। এ ছাড়া ফরিদপুর উপজেলায় ধানের শীষ পেয়েছে ৩৭ হাজার ৮৩৭ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৩৮ হাজার ৯০৫ ভোট। সব মিলিয়ে হাড্ডাহাড্ডি লড়াই শেষে দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা আলী আছগারকে ৩২৬৯ ভোটে বেসরকারিভাবে জয়যুক্ত ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা।
অন্যদিকে নির্বাচন ঘিরে চাটমোহরে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যসহ ১০ স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়। নির্বাচন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অর্থ-বাণিজ্য: ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়
অর্থ-বাণিজ্য: দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই