উৎসব মুখর পরিবেশে পটুয়াখালীর ১, ২, ৩, ৪টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচন অনুষ্ঠিত হয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি লক্ষ করার মতো ছিল। নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে পটুয়াখালী-১ আসনের নির্বাচিত সংসদ সদস্য সাবেক এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, বিএনপি (ধানের শীষ প্রতীক) তিনি সাবেক সাংসদ ও সাবেক মন্ত্রিপরিষদের স্বরাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রির দায়িত্বে ছিলেন। এ ছাড়া পটুয়াখালী-২, আসনের নির্বাচিত সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম, জামায়াত (দাঁড়িপাল্লা), পটুয়াখালী-৩ আসনের নুরুল হক নুর বিএনপি জোট গণঅধিকার পরিষদের (ট্রাক প্রতীক) ও পটুয়াখালী-৪ আসনের এবিএম মোশাররফ হোসেন, বিএনপির (ধানের শীষ প্রতীক) সবাই জাতীয় সংসদ আসনে নবীন নির্বচিত।
নির্বচিত পটুয়াখালী-১ আসনে নির্বাচিত সংসদ সদস্য সাবেক এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী বিএনপি (ধানের শীষ প্রতীক) তিনি পেয়েছেন ১৫ লাখ ২ হাজার ৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রতীক মো. ফিরোজ আলম পেয়েছেন ৫৮ হাজর ১৬১ ভোট। পটুয়াখালী-২ আসনে নির্বাচিত সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম জামায়াতের (দাড়িপাল্লা প্রতীক) তিনি পেয়েছেন ১ লাখ ৭৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির (ধানের শীষ প্রতিক) মো. শহীদুল আলম তালুকদার পেয়েছেন ৭২ হাজর ৬৭৬ ভোট। পটুয়াখালী-৩ আসনে নির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর বিএনপি জোট গনঅধিকার পরিষদের (ট্রাক প্রতীক) পেয়েছেন ৯৭ হাজর ৩২৩ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃৃত স্বতন্ত্র (ঘোড়া প্রতীক) হাসান মামুন পেয়েছেন ৮১ হাজার ৩৬১ ভোট ও পটুয়াখালী-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য বিএনপি (ধানের শীষ প্রতীক)র এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (হাতপাখা প্রতীক) মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৭ হাজার ১২৭ ভোট।
এদিকে পটুয়াখালী-১ আসনে গণভোটে প্রাপ্ত ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১৫ লাখ ৩ হাজার ৯২ ভোট, ‘না’ পক্ষে ভোট পড়েছে ৮৯ হাজার ২৬৮ ভোট।
পটুয়াখালী-২ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১১ লাখ ৩ হাজার ১০০ ভোট, ‘না’ পক্ষে ভোট পড়েছে ৬১ হাজার ৫ ভোট।
পটুয়াখালী-৩ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ১৩ লাখ ১ হাজার ১১৪ ভোট, ‘না’ পক্ষে ভোট পড়েছে ৭৬ হাজার ৫৫৪ ভোট।
পটুয়াখালী-৪ আসনে গণভোট গণভোটে হ্যাঁ পেয়েছে ১২ লাখ ৫ হাজার ৪৫৮ ভোট, ‘না’ পক্ষে ভোট পড়েছে ৬১ হাজার ৮৮৯ ভোট।
অর্থ-বাণিজ্য: ওয়ালটন ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়
অর্থ-বাণিজ্য: দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে আর বাধা নেই