image

সিলেটের ছয়টির মধ্যে পাঁচটি আসনেই বিএনপি বিজয়ী

জেলা বার্তা পরিবেশক, সিলেট

সিলেটের ৬টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে ৫টিতেই জয় পেয়েছেন বিএনপির প্রার্থী। আর একটিতে জিতেছেন ১১-দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান।

শুক্রবার, (১৩ ফেব্রুয়ারী ২০২৬) রাত ২ টার দিকে সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নিজ কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী, সিলেট-১ আসনে বিজয়ী প্রার্থী বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদীর পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের মাওলানা হাবীবুর রহমান পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৯ ভোট। এছাড়া গণ অধিকার পরিষদের আকমল হোসেন ৩১৪ ভোট, ইসলামী আন্দোলনের মাওলানা মাহমুদুল হাসান ২ হাজার ৭০১ ভোট, বাসদের প্রণব জ্যোতি পাল ১ হাজার ১১৩ ভোট, সিপিবির আনোয়ার হোসেন সুমন ৯০৮ ভোট, ও বাসদ (মার্কসবাদী) সঞ্জয় কান্তি দাস পেয়েছেন ৮০১ ভোট। সিলেট-২ আসনে বিজয়ী বিএনপির তাহসীনা রুশদির লুনা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মুনতাসির আলী পেয়েছেন ৩৮ হাজার ৬৩৫ ভোট। সিলেট-৩ আসনে বিজয়ী বিএনপির এমএ মালিক পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৪৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু পেয়েছেন ৭৫ হাজার ৬৭৪ ভোট। সিলেট-৪ আসনে বিজয়ী বিএনপির আরিফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামের জয়নাল আবেদিন পেয়েছেন ৭১ হাজার ৩৯১ ভোট।

সিলেট-৫ আসনে বিজয়ী ১১-দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিস নেতা মুফতি আবুল হাসান পেয়েছেন ৭৯ হাজার ৩৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের প্রার্থী জমিয়তে ইসলামের উবায়দুল্লাহ ফারুক পেয়েছেন ৬৯ হাজার ৭৭৪ ভোট। এ আসনে বিএনপির বিদ্রোহী মামুনুর রশিদ চাকসু মামুন ফুটবল প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৬১৪ ভোট। সিলেট-৬ আসনে বিজয়ী বিএনপির এমরান আহমদ চৌধুরী পেয়েছেন ১ লাখ ৯ হাজার ১০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ সেলিম উদ্দিন ১ লাখ ১ হাজার ৫৫৯ ভোট।

‘সারাদেশ’ : আরও খবর

» ঝিনাইদহ-৩ : রাজনৈতিক পালাবদল, দীর্ঘ বিরতির পর জামায়াতের ঘরে ফিরল আসন

সম্প্রতি