image
ছবিঃ সংগৃহীত

নির্বাচন নোয়াখালীর হাতিয়ায় সংঘর্ষে আহত ৩০

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর হাতিয়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকে কেন্দ্র করে সংঘর্ষে বিটিভির এক রিপোর্টারসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রের বাহিরে দফায় দফায় এসব হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চরঈম্বর বাংলা বাজার কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে বিটিভির রিপোর্টার মিরাজ উদ্দিনের ওপর হামলা চালানো হয়। এতে তিনি ও তার সঙ্গে থাকা মোটরসাইকেলচালক সাকিব আহত হন। এছাড়া ওচখালী বাজার, বুড়িরচর, জাহাজমারা ও সোনাদিয়া ইউনিয়নেও হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এখানে ৩০ জন চিকিৎসা নিয়েছেন, তাদের মধ্যে চারজন ভর্তি রয়েছেন। এনসিপির হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, বিভিন্ন জায়গায় তার নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেয়া হচ্ছে। অনেক জায়গায় এনসিপির কর্মীদের ওপর হামলা করা হয়েছে। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যানবাহন না থাকার কারণে অনেক আহত লোককে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এসব বিষয়ে প্রশাসনকে জানানো হলেও তারা কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না। যোগাযোগ করা হলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার বিষয়টি শুনেছি।

‘সারাদেশ’ : আরও খবর

» ঝিনাইদহ-৩ : রাজনৈতিক পালাবদল, দীর্ঘ বিরতির পর জামায়াতের ঘরে ফিরল আসন

সম্প্রতি