image
ছবিঃ সংগৃহীত

পাবনা-৪ আসন

জামায়াতের প্রার্থী আবু তালেব মন্ডলের বিজয়

প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ আসনের দুটি উপজেলায় ১২৯ ভোটকেন্দ্রে বিএনপির ধানের শীষের হেভিওয়েট প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে টপকে ৩ হাজার ৭৫২ ভোটে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল। জানা গেছে, সকাল থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঈশ্বরদী ও আটঘরিয়ার ১২৯ (পোস্টাল ভোটসহ মোট আসন ১৩০টি) ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোটগ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য ঈশ্বরদীর ৮৪টি কেন্দ্র ও আটঘরিয়ার ৪৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিপক্ষে নিজ দলের জাকারিয়া পিন্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ও অন্যদিকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে আবু তালেব মন্ডল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‘সারাদেশ’ : আরও খবর

» ঝিনাইদহ-৩ : রাজনৈতিক পালাবদল, দীর্ঘ বিরতির পর জামায়াতের ঘরে ফিরল আসন

সম্প্রতি