image
ছবিঃ সংগৃহীত

নরসিংদীর পাঁচ আসনেই বিপুল ভোটে বিএনপি প্রার্থীদের জয়

প্রতিনিধি, নরসিংদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার রাতে নরসিংদীর ৫টি সংসদীয় আসনের ৬টি উপজেলার স্ব-স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফলে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ডাকসুর সাবেক জিএস জাতীয় বীর খায়রুল কবির খোকন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইব্রাহিম ভূঞা পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৫৮.৮২ ভাগ। মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৬৯১ এবং ভোটকেন্দ্র ১৪২টি।

নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৫৫ হাজার ১৬১। তবে এ আসনে জামায়াত জোটের প্রার্থী গোলাম সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট। ভোট কাস্ট হয়েছে ৫৫ ভাগ। মোট ভোটার ২ লাখ ৮৩ হাজার ৭৭৯ এবং ভোটকেন্দ্র ৯১টি।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শিল্পপতি মনজুর এলাহী পেয়েছেন ৮১ হাজার ৪১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান ভূঁইয়া স্মৃতি সংসদের আহ্বায়ক ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট। ভোট কাস্ট হয়েছে ৬১ ভাগ। মোট ভোটার ২ লাখ ৮০ হাজার ৯২৯ এবং ভোটকেন্দ্র ১০১টি।

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট। ভোট কাস্ট হয়েছে ৫৩.০৬ ভাগ। মোট ভোটার ৪ লাখ ২২ হাজার ৮৩৫ এবং ভোটকেন্দ্র ১৬২টি।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট। এ আসনে ভোট কাস্ট হয়েছে ৪৯.০৫ ভাগ। মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ৭১৩ এবং ভোটকেন্দ্র ১৬৭টি।

‘সারাদেশ’ : আরও খবর

» ঝিনাইদহ-৩ : রাজনৈতিক পালাবদল, দীর্ঘ বিরতির পর জামায়াতের ঘরে ফিরল আসন

সম্প্রতি